দাউদ ইব্রাহিমের মৃত্যু, করোনা নাকি পাকিস্তানি সেনাদের হাতে? - The News Lion

দাউদ ইব্রাহিমের মৃত্যু, করোনা নাকি পাকিস্তানি সেনাদের হাতে?




 আন্তর্জাতিক ডেস্কঃ     মাফিয়া ডন দাউদ ইব্রাহিম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে দুই দিন ধরে খবর ঘুরছে বিভিন্ন সংবাদমাধ্যমে। তবে বিষয়টির সত্যতা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এরই মধ্যে এলো আরেক নতুন খবর— করোনায় নয়, দাউদ ইব্রাহিম বরং প্রাণ হারিয়েছেন পাকিস্তানি সেনাদের বিষাক্ত ইনজেকশনে!

সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গত রবিবার লন্ডনভিত্তিক একটি সংবাদমাধ্যম ভারতীয় গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে দাউদ ইব্রাহিমের মৃত্যুর এ তথ্য জানিয়েছে।




লন্ডনের ওই পত্রিকাটি বলছে, কয়েক মাস আগে করাচিতে কঠোর নিরাপত্তার মধ্যেই মাফিয়া ডনের আড্ডায় এই অভিযান চালিয়েছিল পাকিস্তানি সেনাবাহিনীর চিকিৎসক শাখা। হঠাৎ করেই একের পর এক অঙ্গ বিকল হয়ে মারা যায় দাউদ ইব্রাহিম। এ থেকে ধারণা করা হচ্ছে— কোনো বিষাক্ত রাসায়নিক প্রয়োগ করা হয়েছিল তার শরীরে।

সংবাদমাধ্যমটির দাবি, ২০১৭ সাল থেকে দাউদ ইব্রাহিমকে হত্যায় তৎপর হয় পাকিস্তানি সেনাবাহিনীর একাংশ। মূলত মার্কিন চাপেই এটি করেছে তারা। বহু মার্কিন নাগরিককে হত্যায় অভিযুক্ত দাউদ ইব্রাহিমকে করাচি-ছাড়া করতে পাকিস্তানের ওপরে চাপ দিচ্ছিল যুক্তরাষ্ট্র। এতে সহযোগিতা করছিল ভারতও।




অ্যাবোটাবাদে মার্কিন অভিযানে ওসামা বিন লাদেনের মৃত্যুতে পাকিস্তানের ভাবমূর্তি যেভাবে ধাক্কা খেয়েছিল, তার পুনরাবৃত্তি চায়নি বলেই দেশটি দাউদের হাত থেকে ‘নিষ্কৃতির’ পরিকল্পনা করেছিল বলে গোয়েন্দা সূত্র লন্ডনের সংবাদপত্রটিকে জানিয়েছে।




গত শনিবার এই আন্ডারওয়ার্ল্ড ডনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই তার ভাই আনিস ইব্রাহিম ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যকে ছোট বার্তা পাঠিয়ে জানান, ‘ভাই’ (দাউদ) এবং তার ডানহাত ছোটা শাকিল সুস্থ রয়েছেন।

তবে লন্ডনের সংবাদমাধ্যমটির দাবি, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই’র নির্দেশেই আনিস এই বার্তা পাঠিয়েছে। কারণ দাউদের পরিবারকে তার মৃত্যুসংবাদ অস্বীকার করার নির্দেশ দিয়েছে আইএসআই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.