পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে ৩টি বিমানের ব্যবস্থা করলেন বিগবি - The News Lion

পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে ৩টি বিমানের ব্যবস্থা করলেন বিগবি



সোনুর পর এবার পরিযায়ী শ্রমিকদের সাহায্যে এগিয়ে এলেন অমিতাভ বচ্চন। লকডাউনে আটকে থাকা  প্রায় ২০ হাজার পরিযায়ী শ্রমিককে ঘরে ফিরিয়েছেন অভিনেতা সোনু সুদ। অভিনেত্রী স্বরা ভাস্করও পরিযায়ী শ্রমিকদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। এবার পাশে দাঁড়ালেন বিগবি। পরিযায়ী শ্রমিকদের জন্য তিনটি বিমানের ব্যবস্থা করলেন বিগবি।



যাতে ৫০০ জন পরিযায়ী শ্রমিক বারাণসীতে তাঁদের বাড়ি ফিরতে পারেন। তবে এই প্রথম নয় এর আগেও উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরতে সাহায্য করেছেন বিগবি। বিগবির এক ঘনিষ্ঠ সূত্রের কথায়, “সবকিছুই খুব গোপনীয়তা রক্ষা করে করা হচ্ছে কারণ অমিতাভজি চান না এর প্রচার হোক।



 ইন্ডিগোর তিনটি বিমানে ৫০০ শ্রমিককে বাড়ি পৌঁছে দেওয়া হয়। প্রথমে ট্রেনের কথাই ভাবা হয়েছিল। কিন্তু লজিস্টিক এর কারণে সেটি হয়ে ওঠেনি।” আরো পরিযায়ী শ্রমিকদের জন্য তিনি এই ব্যবস্থা করবেন বলে জানা গিয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.