মোদীর ১৩৫০ কোটি টাকার হিরে ও মুক্তো দেশে ফেরাল ইডি - The News Lion

মোদীর ১৩৫০ কোটি টাকার হিরে ও মুক্তো দেশে ফেরাল ইডি




 বড় সাফল্য ইডির। বুধবার হংকং থেকে ২৩০০ কেজির হিরে ও মুক্তো-সব মিলিয়ে ১৩৫০ কোটি টাকার সম্পত্তি দেশে ফেরাল ইডি। সূত্রের খবর, ইডি খবর পেয়েছিল ২০১৮ সালের জুলাই মাসেই নীরব মোদী ও মেহুল চোকসি তাদের সম্পত্তির একটা বড় অংশ দুবাই থেকে হংকংয়ে স্থানান্তরিত করে দিয়েছে। এই বিষয়ে বেশ কয়েকবার হংকং সরকারের সঙ্গে আলোচনা করেছেন ইডির আধিকারিকরা। তারপরেই সম্পত্তি স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয় ইডি। হংকং সরকারের সঙ্গে আইনী চুক্তির পরেই এই কাজে এগোয় ইডি বলে খবর। 





এই পুরো সম্পত্তি ঋণখেলাপি নীরব মোদী ও মেহুল চোকসির বলে জানা গিয়েছে।   সূত্র বলছে যে ১০৮টি কনসাইমেন্ট নিয়ে ফিরেছেন ইডির আধিকারিকরা, তার মধ্যে ৩২টি নীরব মোদীর সম্পত্তি ও বাকি মোহুল চোকসির ফার্ম থেকে উদ্ধার করা হয়েছে। পালিশ করা হিরে, মুক্তো, রুপোর গয়না মিলিয়ে মোট ১৩৫০ কোটি টাকার সম্পত্তি উদ্ধার করা হয়েছে বলে খবর।




 সূত্রের খবর, যখন নীরব মোদী ও মেহুল চোকসির বিরুদ্ধে তদন্ত শুরু হয় তখন এই সব সম্পত্তি দুবাই পাঠিয়ে দেওয়া হয়। সেই সব সম্পত্তি আবার দুবাই থেকে তদন্তের স্বার্থে নিয়ে যাওয়া হয় হংকংয়ে। তাছাড়া এর আগেও ভারত থেকেও এই দুই ঋণখেলাপির প্রচুর সম্পত্তি উদ্ধার করেছে ইডি।




   

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.