পুরুলিয়ায় বিজেপিতে ভাঙ্গন
শনিবার পুরুলিয়ার পাড়া ব্লকের দুবড়া এলাকার ৮0টি পরিবার বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান করে। তাদের হাতে পতাকা তুলেদেন জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায়।
উপস্থিত ছিলেন পাড়া বিধানসভার বিধায়ক উমাপদ বাউরি সহ দলের অন্যান্যরা। এদিন সুজয় বাবু বলেন, ভোটের আগে তাদের দলের নেতারা যে প্রতিশ্রুতি দিয়ে ছিলেন তা পুরন করতে ব্যর্থ। তাই তাদের কর্মী সমর্থকরা বিজেপি ছেড়ে প্রত্যক দিন তৃনমুলে যোগদান করছে।

Post a Comment