করোনা সংক্রমণে ৪ লাখের গণ্ডি পার করে ফেলেছে দেশ - The News Lion

করোনা সংক্রমণে ৪ লাখের গণ্ডি পার করে ফেলেছে দেশ




করোনা সংক্রমণে  ৪ লাখের গণ্ডি পার করে ফেলেছে দেশ। এই মুহূর্তে বিশ্বে করোনার বিচারে চতুর্থ স্থানে অবস্থান করছে দেশ। ভারতের থেকেও করোনার ক্ষেত্রে বিপর্যস্ত অবস্থায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং রাশিয়া। এরপরেই তালিকায় রয়েছে ভারত।





স্বাস্থ্য দফতরের হিসেব বলছে শনিবার সন্ধ্যাতেই ৫০০০ টিরও বেশি করোনা আক্রান্তের হিসেব মিলেছে। শনিবার সকাল অবধি করোনার যে সংখ্যাটা ৩ লক্ষ ৯৫ হাজার অবধি ছিল, তা নতুন আক্রান্তের জেরে পেরিয়ে গেছে ৪ লক্ষের সীমা।




দেশের মধ্যে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। শনিবার সকাল পর্য়ন্ত স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লক্ষ ২০ হাজার ৫০৪।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.