আমেরিকার পথেই হাঁটতে চলেছে ব্রাজিল - The News Lion

আমেরিকার পথেই হাঁটতে চলেছে ব্রাজিল




হুকে চরম হুমকি ব্রাজিলের। এবার আমেরিকার পথেই হাঁটতে চলেছে ব্রাজিল। যে কোনও সময় হু সদস্য থেকে বেরিয়ে আসতে পারে ব্রাজিল। এমনই জানিয়ে দিলেন জইর বলসোনারো।

 ব্রাজিল প্রেসিডেন্ট বলসোনারোর সঙ্গে বিশেষ সখ্যতা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের।  সম্প্রতি হু সদস্য ছেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার সেই পথের শরিক হতে চলেছে দক্ষিণ আমেরিকার অন্যতম দেশ ব্রাজিল। মার্কিন সরকারের সঙ্গে হু সংঘাতের ইস্যু ছিল চিনের ভূমিকা। করোনা ছড়িয়ে পড়ার পিছনে চিনের বিরুদ্ধে লাগাতার মন্তব্য করেন ট্রাম্প।




 এরপর হু এবং মার্কিন সরকারের সংঘাত বাড়তেই থাকে। শেষ পর্যন্ত হু সদস্য ছেড়েছে মার্কিন সরকার। তার আগেই আর্থিক অনুদান বন্ধ করা হয়। এবার ট্রাম্পের ঘনিষ্ঠ ব্রাজিলের সঙ্গে হু সংঘাত বাড়ছে। করোনায় পর্যুদস্ত ব্রাজিল। এই পরিস্থিতিতে সংক্রমণ প্রতিরোধের আগেই লকডাউন প্রত্যাহারের ঝুঁকি নিয়েছে ব্রাজিল সরকার।




 উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে ব্রাজিলকে সতর্ক করা হয়। তারপরেই হু সদস্য থেকে ব্রাজিলের বেরিয়ে যাওয়ার হুমকি দিলেন প্রেসিডেন্ট জাইর বলসোনারো। সাংবাদিক সম্মেলনে বলসোনারো বলেন, ডব্লিউএইচও একটি বিশেষ গোষ্ঠীর অনুগত ও রাজনৈতিক প্রতিষ্ঠান। পক্ষপাতিত্ব বন্ধ না করলে ব্রাজিল সদস্যপদ বাতিলের কথা ভাববে।       




করোনা সংক্রমণ রুখতে যে সব দেশ লকডাউন কর্মসূচি নিয়েছে। কোনওভাবেই যেন সেই কর্মসূচি বন্ধ না হয়। লকডাউন তুলে নিলেই নতুন করে করোনা হামলা হবে। সেটি আরও ভয়াবহ আকার নেবে। হু এমনই সতর্কতা দিয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.