খুলল হিলি আন্তর্জাতিক স্থল বন্দর
দীর্ঘ ৭৫ দিন পর অবশেষে খুলল হিলি আন্তর্জাতিক স্থল বন্দর। সোমবার থেকে শর্তসাপেক্ষে চালু হল আন্তর্জাতিক আমদানি রপ্তানি। এদিন সকাল ১০ টায় দু'দেশে ব্যবসায়ী ও সীমান্তরক্ষী বাহিনীদের উপস্থিতিতে প্রথম পণ্যবাহী লরি হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে যায়।
তবে একদিনে ৪০ টি অত্যাবশকীয় পণ্য সামগ্রীর লরি বাংলাদেশে যাবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে হিলি স্থল বন্দর খুললেও এই সীমান্ত দিয়ে এখুনি মানুষ পারাপার হতে পারবে না।
এবিষয়ে জেলা শাসক নিখিল নির্মল জানান, সরকারি যে নির্দেশ রয়েছে সেটা মেনে আমদানি রপ্তানি করার কথা বলা হয়েছে ব্যবসায়ীদের।

Post a Comment