পারিবারিক কলহের জের অগ্নিকান্ড,ভস্মীভূত ২ টি ঘর - The News Lion

পারিবারিক কলহের জের অগ্নিকান্ড,ভস্মীভূত ২ টি ঘর




সোমবার দুপুরে রাস্তা নিয়ে দুটি পরিবারের মধ্যে  পারিবারিক বিবাদের জেরে উত্তেজিত হয়ে উভয় পক্ষের পুড়লো ঘরবাড়ি।আগুনে ভস্মীভূত হয়ে যায় ২ টি ঘর।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার ফুলমালঞ্চ অঞ্চলের খাসচক এলাকায়।






স্থানীয় সূত্রে জানা গিয়েছে খাসচক এলাকার বাসিন্দা  আজগার আলী মোল্লা ও ইউনিজ আলী মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে এলাকার একটি রাস্তা নিয়ে পারিবারিক বিবাদ চলছিল।






আর সেই বিবাদের জেরে  একে অপরের ঘরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ।ঘটনায় উভয় পক্ষের ঘর পুড়ে যায়।ফলে  অসহায় হয়ে পড়ে উভয় পরিবার।





এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী।পুলিশ তদন্তে নেমেএই ঘটনায় ৩ জনকে আটক করে।এলাকায় চলছে পুলিশি টহলদারি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.