বিশ্বভারতীর তিন আধিকারিককে বরখাস্ত করল কর্তৃপক্ষ - The News Lion

বিশ্বভারতীর তিন আধিকারিককে বরখাস্ত করল কর্তৃপক্ষ






তথ্য বিকৃত ও গোপন করার অভিযোগে প্রাক্তন ভারপ্রাপ্ত বিশ্বভারতীর উপাচার্য সবুজকলি সেন সহ আরো দুই বিশ্বভারতীর আধিকারিককে বরখাস্ত করল বিশ্বভারতী কর্তৃপক্ষ। ইতিমধ্যে সবুজ কলি সেন সমিত রায় এবং সৌগত চট্টোপাধ্যায় কে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে বরখাস্তের।




বিশ্বভারতী তরফে চিঠি পাওয়ার কথা ইতিমধ্যে স্বীকার করে নিয়েছেন প্রাক্তন উপাচার্য সবুজ কলি সেন। তিনি বলেন কিছু অভিযোগের ভিত্তিতে আমাকে বরখাস্ত করা হয়েছে, তবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির যেসব অভিযোগ  আমার বিরুদ্ধে এনেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।




বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার কথা ভাবছি। যদিও বিশ্বভারতী দুই আধিকারিক সমিত সেন ও সৌগত চট্টোপাধ্যায় বিষয় নিয়ে কোনো কথা বলতে চাননি। তবে বিশ্বভারতী সূত্রের খবর বিশ্বভারতী রেজুলেশন খাতায় কর্মসমিতির সিদ্ধান্তকে বিকৃত করে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিজের নাম লিখে দিল্লিতে পাঠিয়ে দেন সবুজকলি সেন, এবং তাকে সহযোগিতা করে বিশ্বভারতীর অন্য দুই আধিকারিক।



বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতীর দায়িত্বভার গ্রহণ করার পরে এই বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গড়ে তোলে, তদন্ত কমিটি তদন্ত সম্পন্ন করে একটি রিপোর্ট জমা দেয় । সেই রিপোর্টে তিনজনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয় বলে জানিয়েছেন বিশ্বভারতীর উচ্চপদস্থ আধিকারিক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.