প্রায় আড়াই মাস পর আজ ভক্তদের জন্য খুলে দেওয়া হল দক্ষিণেশ্বরের কালী মন্দির - The News Lion

প্রায় আড়াই মাস পর আজ ভক্তদের জন্য খুলে দেওয়া হল দক্ষিণেশ্বরের কালী মন্দির




৭৫ দিন পর আজ শনিবার সকাল থেকে ভক্তদের জন্য খুলে গেল ঐতিহাসিক দক্ষিণেশ্বরের কালী মন্দির।  মন্দির কমিটির স্বাস্থ্যবিধি মেনে এদিন সুশৃঙ্খল ভাবেই মা ভবতারিণীর কাছে করোনা মুক্ত সমাজ গড়ার প্রার্থনা জানিয়ে পুজো দিচ্ছেন অগনিত ভক্তরা।




বৃষ্টি বিঘ্নিত সকাল থেকেই মন্দির কমিটির নতুন নির্দেশিকা মেনে লম্বা লাইন দেখা গেল মন্দিরে প্রবেশের মুখে । মন্দির চত্বরে দেখা গেল, স্বাস্থ্যবিধি মেনে ভক্তরা ৬ ফুট দূরত্বে লাইনে দাঁড়িয়ে ধীরে ধীরে নিরাপত্তা পরীক্ষা ঘরের দিকে এগিয়ে যাচ্ছে।   




 সেখানে প্রত্যেক ভক্তের শারীরিক তাপমাত্রা দেখে নেওয়া হচ্ছে থার্মাল স্ক্রিনিং এর মাধ্যমে । সুস্থ শরীরে ভক্তরা ফুল, প্রসাদ, আলতা, সিঁদুর ছাড়াই মন্দিরে পুজো দিতে প্রবেশ করছেন । মন্দিরে আসা ভক্তরা যাতে সম্পূর্ণ সুরক্ষিত ও নিরাপদ থাকেন, সেই কারনে মন্দির কমিটি করোনা মোকাবিলায় নতুন স্বাস্থ্য বিধি লাগু করেছে দক্ষিণেশ্বর মন্দির চত্বরে। এদিন দক্ষিণেশ্বর মন্দির চত্বরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.