চলে গেলেন দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী - The News Lion

চলে গেলেন দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী




ফের বলিউডে জোড় ধাক্কা।  মাত্র ৩৯ বছর বয়সে চলে গেলেন দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী সরজা।জানা যাচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার সন্ধ্যেয় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা যাচ্ছে, শনিবার শ্বাসকষ্টে ভুগছিলেন এই কন্নড় অভিনেতা। আর তারপরই তাঁকে বেঙ্গালুরুর জয়নগর হাসপাতালে ভর্তি করা হয়।



 চিরঞ্জীবীর মৃত্যুতে কর্নাটকের চলচ্চিত্র দুনিয়ায় এবং তাঁর অনুরাগী মহলে নেমে এসেছে শোকের ছায়া।  তিনি অভিনেতা ধ্রুব সরজার বড় ভাই। এছাড়াও বিখ্যাত অভিনেতা শক্তি প্রসাদ এর সম্পর্কে নাতি চিরঞ্জীবী।  দক্ষিণী অভিনেত্রী প্রিয়মনি চিরঞ্জীবীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি একটি টুইট করেছেন, “চিরঞ্জীবীর মৃত্যুর খবরে শোকাহত হয়েছি। ওর হাসি মুখটা কখনো ভুলতে পারবোনা। ওর পরিবারের প্রতি সমবেদনা রইল।”  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.