ফ্ল্যাশিং টয়লেট থেকে ছড়াতে পারে করোনা - The News Lion

ফ্ল্যাশিং টয়লেট থেকে ছড়াতে পারে করোনা




 টয়লেটে ফ্ল্যাশ করার আগে ঢাকনা বন্ধ করতে ভুলবেন না যেন। কারণ পিটিআই-এ প্রকাশ পেয়েছে, চিনের ইয়াংজু বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাম্প্রতিক গবেষণায় দাবি করা হয়েছে, করোনা পাচনতন্ত্রে বেঁচে থাকতে পারে এবং আক্রান্ত ব্যক্তির মলেও ভাইরাস উপস্থিত থাকতে পারে।




ফ্ল্যাশিং এর ফলে পদার্থের প্রচুর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ তৈরি হয়। যা এতই ছোট হয় যে খালি চোখে দেখা যায় না। এমনকি এটি বাতাসসের সঙ্গেও ভেসে থাকতে পারে। এরপর যে বা যারা টয়লেটে আসে নিশ্বাসের মাধ্যমে তাঁদের শরীরে প্রবেশ করে যায়। 




গবেষণাপত্রের সহ-লেখক জি-জিয়াং ওয়াং জানাচ্ছেন, ফ্ল্যাশিং টয়লেট থেকে ভাইরাসকে উপরের দিকে ঠেলে তুলে দেয়। মিঃ ওয়াং বলছেন, ফ্ল্যাশিং-এর সময় আগে ঢাকনাটি বন্ধ করতে হবে। তারপরেই ফ্লাশিং প্রক্রিয়া শুরু করতে হবে।  মি. ওয়াং জানাচ্ছেন, ঘনবসতিপূর্ণ এলাকায় যদি একটি ব্যস্ত টয়লেট ব্যবহার করা হয়, তবে এই ভাইরাস ছড়িয়ে পড়ার মাত্রা আরও বেশি হতে পারে। যদিও এখনও প্রমাণ হয়নি যে এই টয়লেটের মাধ্যমে করোনা ভাইরাসও ছড়াতে পারে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.