হাওড়ায় শপিং মলে আগুন - The News Lion

হাওড়ায় শপিং মলে আগুন




বৃহস্পতিবার ভোররাতে হাওড়ায় গোলাবাড়ির ডবসন রোডের একটি বহুতল শপিং মলেআগুন লাগে।  প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।  দমকল জানিয়েছে,  মূলতঃ প্যানেল বোর্ড থেকেই ফলস সিলিংয়ে আগুন লাগে। দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। কলকাতা থেকেও একটি ইঞ্জিন আনা হয়।



  আগুনের সময় তীব্র ধোঁয়ায় ভিতরে আটকে পড়েছিলেন শপিং মলের এক নাইট গার্ড। তিনি তীব্র ধোঁয়ায় বাইরে বেরতে না পেরে ছাদের কার্নিসে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। দমকল কর্মীরা এসে তাঁকে সুস্থ অবস্থায় উদ্ধার করেন।



 শপিং মলের দোকানদারেরা জানিয়েছেন আগুনে কয়েকটি দোকানের কিছু মালপত্র পুড়ে গিয়েছে। ফায়ার ব্রিগেডের তরফ থেকে ডেপুটি ডিরেক্টর সনৎ কুমার মন্ডল বলেন, “ভোররাত ৩-১৫ নাগাদ আমাদের কাছে আগুন লাগার খবর আসে। শপিং মলের  ভিতরে ঢুকতে প্রথমে কিছুটা অসুবিধা হয়। পরে ওরা আমাদের ঢুকতে সাহায্য করে। শুধুমাত্র ফলস সিলিংয়ে আগুন লাগে।” 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.