কলকাতা সহ দক্ষিনবঙ্গে বিকালেই নামতে চলেছে বৃষ্টি - The News Lion

কলকাতা সহ দক্ষিনবঙ্গে বিকালেই নামতে চলেছে বৃষ্টি




চাঁদি ফাটা রোদ আর ভ্যাপসা গরমে জেরবার দক্ষিণবঙ্গ। জুন মাস পড়তেই বেড়েছে গরম।  শনিবার সকাল থেকেই তীব্র রোদ আর ভ্যাপসা গরমে জেরবার অবস্থা হয়েছে শহরবাসীর। তবে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না বিকেল থেকেই আকাশ কালো করে নামবে ঝাঁপিয়ে বৃষ্টি। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।



 দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় প্রবল বর্ষণের পূর্বাস রয়েেছ। যদিও গত কয়েকদিন ধরেই সন্ধের পর থেকে বৃষ্টিতে ভিজছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা।



এদিকে বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। যার জেরে ওড়িশা এবং সংলগ্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যার প্রভাব পড়বে শহর কলকাতাতেও। তাই আগামী সপ্তাহে শহরে ভারী বৃষ্টি শুরু হবে বলে মনে করছে হাওয়া অফিস। য




বঙ্গোপসাগরে মায়ানমারের উপকূলে ঘনীভূত হচ্ছে একটি নিম্নচাপ। সেটি ক্রমশ শক্তিবৃদ্ধি করছে। এটাই শক্তিশালী ঘূর্ণিঝড় গতির রূপ নিচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ৮ জুন সেটা কতটা শক্তিবৃদ্ধি করে সেটার উপরে নির্ভর করছে বর্ষার আগমন।



বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপটি ওড়িশার উপকূলে দিকে গেলে বাংলায় বর্ষা ঢুকতে আরও বেশ কিছুদিন সময় লাগবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে এবছর বর্ষা আসতে তেমন দেরি হবে না বলেই মনে করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.