মোদীর চট শিল্পের বক্তব্যকে ঘিরে তীব্র কটাক্ষ সোমেনের
মোদীর চট শিল্পের বক্তব্যকে ঘিরে তীব্র কটাক্ষ সোমেনের। ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এর বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে চট শিল্পকে চাঙ্গা করার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর মোদীর এই বক্তব্যকেই কটাক্ষ করে বৃহস্পতিবার সোমেন মিত্র বলেন, ছ’বছর পর প্রধানমন্ত্রীর বাংলার কথা মনে পড়েছে। তাঁর প্রশ্ন, চট শিল্পকে চাঙ্গা করার কথা বলা হলেও যেসব চট শিল্প বন্ধ হয়ে গিয়েছে তা খুলবে কি করে তার কোন কথায় বলা হয়নি প্রধানমন্ত্রীর ভাষণে।
এরপরেই সোমেন মিত্র প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কয়েকটি প্রশ্ন রাখেন?
এক, যে সব বৃহৎ এবং প্রভাবশালী ব্যবসায়িক গোষ্ঠী সিনথেটিক ব্যাগ তৈরী করেন তাঁদের ব্যবসাকে নিয়ন্ত্রণ করে পাটের ব্যাগ ব্যবহারের কেন্দ্রীয় আইন আনতে পারবেন তো ?
দুই, বাংলাদেশ থেকে যেভাবে অবাধে এবং কমদামে পাট আসে সেটা বন্ধ করতে পারবেন তো?
তিন, বাংলার যে জুট মিলের মালিকরা আপনার এক সাংসদের ছত্র ছায়ায় শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা লুট করে মিল বন্ধ করে দিয়েছে, সেই সব মিলে আবার কাজ চালু করাতে পারবেন তো ?
চার, বাংলার কৃষকরা এমনিতেই পাট চাষ থেকে দূরে থাকছেন; এখানে পাট চাষ প্রায় বন্ধ হয়ে গেছে। পাটচাষীদের উৎসাহ ভাতা এবং পাট উৎপাদনের দ্বিগুণ এমএসপি দেবেন তো ?
Post a Comment