করোনা সংক্রমণে বিশ্বে চতুর্থ স্থানে উঠে এলো ভারত
গত ২৪ ঘন্টায় ভারতে
করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৯৫৬ জন। যার ফলে ভারতে মোট করোনা আক্রান্তের
সংখ্যা গিয়ে পৌঁছেছে ২ লক্ষ ৯৭ হাজার ৫৩৫ জনে। ইতিমধ্যে করোনা আক্রান্তের নিরিখে
বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত।
পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যকে গত
২৪ ঘন্টায় পার করেছে ভারত। যুক্তরাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৯১
হাজার ৫৮৮ জন। করোনা আক্রান্তের নিরিখে এক নম্বরে রয়েছে আমেরিকা। দুই ও তিন নম্বরে
রয়েছে যথাক্রমে রাশিয়া ও ব্রাজিল। রাশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ৮,৯৩ লক্ষ।
ব্রাজিলে ৭।৭২ লক্ষ। আমেরিকায় সংখ্যাটি ২০ লক্ষেরও বেশি।
ভারতে গত মে মাসের ২৮
তারিখের পর থেকে ব্যাপকভাবে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। গত ২৮ মে করোনা সংক্রমণের
নিরিখে ভারত ছিলো বিশ্বের মধ্যে দশম স্থানে। তারপর মাত্র ১৫ দিনে বিশ্বের মধ্যে
করোনা আক্রান্ত দেশের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত। এখন প্রতিদিন ভাড়টে
পড়ায় গোরে ১০ হাজারের মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। আক্রান্তের পাশাপাশি বাড়ছে
মৃতের সংখ্যাও।
বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ৩৫০ জন করোনা আক্রান্ত হয়ে মারা
যাচ্ছেন ভারতে। ভারতে এখনও পর্যন্ত প্রায় ৮ হাজার ৫০০ জনের কাছাকাছি মানুষ করোনায়
মারা গিয়েছেন। তথ্য বলছে দেশটিতে চলতি জুন মাসেই সবথেকে বেশি করোনা আক্রান্তের
ঘটনা ঘটেছে। করোনা আক্রান্তের প্রায় এক তৃতীয়াংশ সংক্রমণ ছড়িয়েছে লকডাউন শিথিল
করার পর থেকেই।
ভারতে করোনা আক্রান্তের নিরিখে সবথেকে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্র
রাজ্যে। মহারাষ্ট্রে মোত করোনা সংক্রামিত হয়েছেন ৯৭ হাজার ৬৪৮ জন। যারমধ্যে
মুম্বইতে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার জন। মারা গিয়েছেন প্রায় ২ হাজার জন। ইতিমধ্যে
করোনা আক্রান্তের নিরিখে কানাডাকে ছাপিয়ে গিয়েছে শুধুমাত্র মহারাষ্ট্র রাজ্য।

Post a Comment