হাসপাতালের ফি মেটাতে না পাড়ায় বাড়ি ফিরতে হল এই অভিনেতাকে - The News Lion

হাসপাতালের ফি মেটাতে না পাড়ায় বাড়ি ফিরতে হল এই অভিনেতাকে



মে মাসে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা আশিস রায়।  সম্প্রতি স্পটবয়ের কাছে এক সাক্ষাৎকারে ্তিনি বলেন, “আমি এখন বাড়িতে আছি কিন্তু খুব দুর্বল বোধ করি। বাড়িতে একজন পরিচালক আছেন তিনি আমার খেয়াল রাখেন। বিমান চলাচল পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় আমার বোনেরা আসতে পারেনি। ২৪ মে টাকা না থাকার জন্য আমাকে হাসপাতাল থেকে বাড়িতে আসতে হয়।




 ২ লক্ষ টাকা বিল হয়েছিল যেটা আমি কোনরকমে দিতে পেরেছিলাম। এখনো আমার ডায়ালিসিস চলবে টানা দু’মাস। আমি এক দিন অন্তর অন্তর হাসপাতলে গিয়ে ডায়ালিসিস করাই। তিন ঘন্টার জন্য হাসপাতাল থেকে ২০০০ টাকা করে চার্জ করে।”  ১৭ মে আশিস রায় একটি পোস্ট করেন ফেসবুকে।




 আশিস জানান, তাঁর শারীরিক অবস্থা খুব খারাপ এবং তিনি এখন আইসিইউতে রয়েছেন। তাঁর প্রোফাইলের মাঝরাতে করা দ্বিতীয় পোস্ট থেকে জানা যায়, ডাইলোসিস করার জন্য তাঁর আর্থিক সাহায্যের প্রয়োজন। লেখাটির মধ্যে প্রচুর টাইপো থাকায় বোঝাই যাচ্ছিল তিনি ঠিক করে টাইপ পর্যন্ত করতে পারছেন না।     

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.