ইউটিউবে সর্ব প্রথম আপ করা ভিডিওটি কি?
ইউটিউব, একটি অনলাইন ভিডিও ভাগ করে নেওয়া প্ল্যাটফর্ম যা ফেব্রুয়ারী ১৪, ২০০৫-এ প্রতিষ্ঠিত হয়েছিল, প্রায় ১৫ বছর আগে। ইউটিউবে এখন কত হাজার ভিডিও আছে? সেই তথ্য অজানা। কারণ এখানে প্রতি সেকেন্ডে গড়ে ভিডিও আপলোড হয় দেড় ঘণ্টার। সংখ্যার হিসাবে এ এক বিশাল সমুদ্র। তবে ইউটিউবে সর্ব প্রথম ভিডিও কী ছিল? তার তথ্য গত বছর ইউটিউব নিজেরাই একটি ভিডিও শেয়ার করে।
সেখানে দেখানো হয় ইউটিউবের সর্ব প্রথম আপ করা ভিডিওটি। ইউটিউবের প্রথম ভিডিওটি ছিল মাত্র ১৮ সেকেন্ডের। যেটি তৈরি করেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত সহপ্রতিষ্ঠাতা জাভেদ করিম। ভিডিওর নাম ‘মি অ্যাট দ্য জু’। মাত্র ১৮ সেকেন্ডের এ ভিডিওটি কতবার দেখা হয়েছে জানেন? ২ কোটি বারেরও বেশি। এখনো ইউটিউবে আগ্রহী হয়ে উঠা ইউজাররা মাঝে মাঝেই খোঁজেন ইউটিউবের প্রথম এই ভিডিওটি।
খেয়ালের বসেই তৈরি করেছিলেন ভিডিওটি। ভিডিওটি জাভেদ করিম সান দিয়েগোর চিড়িয়াখানায় তৈরি করেছিলেন। ২০০৫ সালে ২৩ এপ্রিল ভিডিওটি আপলোড করা হয়। ভিডিওটি ছিল সান দিয়েগোর একটি চিড়িয়াখানার বিবরণ। ভিডিওতে আছে হাতি দেখার সংক্ষিপ্ত বিবরণ। জাভেদ নিজেই উপস্থাপন করেন। তখন তিনি জানতেন না, এ ভিডিওটিযে ইতিহাসের অংশ হতে চলেছে। কিন্তু সেই ভিডিটিই সারা বিশ্বের দর্শকদের কাছে অন্যতম আকর্ষণীয় হয়ে উঠেছে আজ।
Post a Comment