খুলে গেল তারাপীঠ মায়ের মন্দির - The News Lion

খুলে গেল তারাপীঠ মায়ের মন্দির

রথযাত্রার দিন ভোর বেলায় মঙ্গল আরতির মধ্য দিয়ে ভক্তদের জন্য খুলে গেল তারাপীঠ মায়ের মন্দির। ভোর থেকেই তারা মায়ের দর্শনের  জন্য বিভিন্ন প্রান্ত মন্দিরে চত্বরে লম্বা লাইন দিয়েছে পূণ্যার্থীরা। 





সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে তবেই ভক্তদের মন্দির চত্বরে প্রবেশ করার অনুমতি দিচ্ছে নিরাপত্তাকর্মীরা। মন্দিরে ঢোকার মুখে বসানো হয়েছে স্যানিটেশন টানেল, হাতে গ্লাভস, মুখে মাস্ক,মন্দিরের গর্ভগৃহ থেকে সুনির্দিষ্ট দূরত্ব মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে ভক্তদের।





 দর্শনার্থীরা তারা মা কে পূজো দিতে পারবে সেবাইতদের সাহায্য নিয়ে,সেবাইত দের  হাতে ভক্তরা পূজার ডালি তুলে দেবে, পুজো শেষ হয়ে গেলে ফের ভক্তের হাতে মায়ের আশীর্বাদ দেওয়া পুজোর ডালি ফেরত দিয়ে দেওয়া হবে। মায়ের মন্দিরের গর্ভগৃহে এবং মাকে ছুঁয়ে আশীর্বাদ নেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে তারাপীঠ মন্দির কমিটি।





সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানিয়েছেন, অত্যন্ত কড়া নিয়ম বিধি মেনেই ভক্তদের এবং দর্শনার্থীদের মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি না মানলে কোনভাবেই মন্দিরে ঢুকতে দেওয়া যাবে না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.