গুপ্তিপাড়া ফেরিঘাটের যাত্রী পারাপারে অভিনব উদ্যোগ
সেতু নিউজ ; অভিনব উদ্যোগ নিলো ফেরিঘাট কর্তৃপক্ষ। যাত্রী আসনে রংবে রঙের বিরাট বিরাট বড় টেডিপুতুল রাখা হয়েছে। রংবেরঙের টেডিপুতুল দেখে খুশি লঞ্চে যাতায়াত করা অনেক বাচ্চারা। খুশি অভিভাবক বা পূর্ণবয়স্ক যাত্রীরা কতটুকু বুঝলেন বিষয়টি! বুঝলেন কি বুঝলেন না সেটা বড় কথা নয় পাশাপাশি ঘেঁষাঘেঁষি করে বসার কোন সম্ভাবনাই নেই এই আয়োজনে।
ঘাট মালিক শ্যাম সাহা বলেন "সমস্ত ভাড়া অপরিবর্তিত রেখে , পরিবহনমন্ত্রীর নির্দেশ ছিল যাত্রীদের পারস্পরিক দূরত্ব বজায় রাখার। তাই ফেরি ঘাটে পারাপারের সময় যাত্রীদের হ্যান্ড সাজেশন করা, থার্মাল স্ক্রিনিং করা এবং পরিশেষে একজনের পাশে অন্যজনকে বসতে না দেওয়ার উপায় হিসেবে বেছে নিয়েছে এই পথ।" শান্তিপুর থেকে গুপ্তিপাড়া
দুটি লঞ্চ পারাপার হয় সারাদিনে বার দশেক। লঞ্চের ক্ষেত্রেই একই ব্যবস্থা নেওয়া হয়েছে আশিটি পুতুল যাত্রী আসনে বসিয়ে।

Post a Comment