শেষ ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত ২০০৩ জন, আক্রান্ত ১০ হাজার ৯৭৪ জন - The News Lion

শেষ ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত ২০০৩ জন, আক্রান্ত ১০ হাজার ৯৭৪ জন



শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো ২০০৩ জনের। নতুন করে আক্রান্ত  হলেন ১০ হাজার ৯৭৪ জন। ভারতজুড়ে নতুন করোনা  সংক্রমণ এবং মৃত্যুর জেরে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ লক্ষ ৫৪ হাজার ১৬১ জন। যারমধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ১ লক্ষ ৫৪ হাজার ৬৪২ জন। দেশজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ১১ হাজার ৯২১ জন। সুস্থ হয়েছেন ১ লক্ষ ৮৭ হাজার ৫৫২ জন। 



এদিকে গত মঙ্গলবার জ্বর সহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। করোনা আক্রান্তের নিরিখে আমেরিকা, ব্রাজিল এবং রাশিয়ার পরেই রয়েছে ভারতের স্থান। আমেরিকায় আক্রান্ত প্রায় ২২ লক্ষ। ব্রজিলে আক্রান্ত প্রায় ৯ লক্ষ এবং রাশিয়াতে আক্রান্ত প্রায় সাড়ে পাঁচ লক্ষ।  আর করোনায় মৃত্যুর নিরিখে ভারতের অবস্থান গোটা বিশ্বের মধ্যে আট নম্বরে।   ভারতের উপরেই আছে যথাক্রমে আমেরিকা, ব্রাজিল, ব্রিটেন, ইতালি, ফ্রান্স, স্পেন এবং মেক্সিকো। মেক্সিকোতে  করোনায় মোট মৃত ১৭ হাজার। ভারতের করোনা আক্রান্তের হারে সবথেকে উদ্বেগজনক অবস্থা আট রাজ্যে। যারমধ্যে সবথেকে খারাপ পরিস্থিতি হলো মহারাষ্ট্র রাজ্যের। 




 কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ি, মহারাষ্ট্রে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ১৩ হাজার ৪৪৫ জন। এরপরেই রয়েছে তামিলনাড়ু। সেখানে আক্রান্ত ৪৮ হাজার ১৯ জন। রাজধানী দিল্লিতে করোনা আক্রান্ত ৪৪ হাজার ৬৮৮ জন। গুজরাতে করোনা আক্রান্ত ২৪ হাজার ৬২৮ জন। উত্তরপ্রদেশে করোনা আক্রান্ত ১৪ হাজার ৫৯৮ জন। রাজস্থানে ১৩ হাজার ২১৬ জন। এরপরেই  পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্ত ১১ হাজার ৯০৯ জন। মৃত ৪৯৫ জন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.