যুদ্ধের মাঝেই চিনে জারি করা হল লেভেল-২ অ্যালার্ট
সোমবার রাতে ভারত চীনের মধ্যে সংঘর্ষ বাধে। আর এই যুদ্ধ ছাড়াও দুই দেশেই লড়ছে করোনার বিরুদ্ধে। আর এরই মধ্যে চীনে করোনার কারণে আরও একবার পরিস্থিতি গম্ভীর হতে চলেছে। গত ১০ দিনে বেজিংয়ে নতুন করে করোনার মামলা সামনে আসায় চীন অনেক বিমান পরিষেবা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, বেজিং এয়ারপোর্ট থেকে প্রায় ১২৫৫ বিমান পরিষেবা স্থগিত করে দিয়েছে।
ডিসেম্বর মাসে করোনার শুরু চীন থেকেই হয়েছিল, তখন চীনের উহান শহরে এই ভাইরাসের প্রথম মামলা পাওয়া যায়। এরপর চীন ধীরে ধীরে দেশকে আবারও খোলার প্রক্রিয়া শুরু করে। কিন্তু এই সপ্তাহের শুরুতে আবারও চীনের বেজিংয়ে ৩৬ টি নতুন মামলা সামনে আসে।
তারপর দ্রুত গতিতে করোনার পরীক্ষা চালানো হয়।এখনো পর্যন্ত প্রায় ১৫০ টি মামলা সামনে এসেছে। বেজিং প্রশাসন এবার করোনার অ্যালার্ট লেভেল ২ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে, এর সাথে সাথে বেজিংয়ের পাশে থাকা অনেক এলাকায় অ্যালার্ট জারি করেছে। এরপরই স্কুল, কলেজও বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয় জনবহুল বাজার গুলোকেও বন্ধ করে দেওয়া হয়।
Post a Comment