লাদাখ নিয়ন্ত্রণরেখায় এবার যুদ্ধবিমান ও হেলিকপ্টার নিযুক্ত করল ভারত
লাদাখ সীমান্তে তীব্র হচ্ছে চিন-ভারত উত্তেজনার পারদ। এবার লাদাখ সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ঘোরাঘুরি করতে দেখা গেল ভারতীয় সেনা বাহিনীর অন্যতম বিধ্বংসী হেলিকপ্টার চিনুক। পাশাপাশি ইন্দো-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখায় এবার যুদ্ধবিমানও নিযুক্ত করল ভারত।
জানা গিয়েছে লাদাখের আকাশসীমায় বিশেষ নজরদারির দায়িত্বে রয়েছে পিএইটআই বিমান। আকাশ থেকে সমুদ্রের নীচে ডুবোজাহাজ খুঁজতে সক্ষম এই বিমান ডোকলাম বিবাদের সময়ও নজরদারি চালিয়েছিল।
পিএইটআই বিমানে ভূমি ও জল থেকে ছোড়া অস্ত্রকে ঠেকানোর প্রযুক্তি রয়েছে। মার্কিন নৌসেনা এই বিমান ব্যবহার করে।
গালওয়ান ভ্যালিতে সীমান্ত ইস্যু মঙ্গলবার থেকে গালওয়ান ভ্যালির নিকটবর্তী এলাকায় ভারত ও চিনের সেনার মধ্যে সীমান্ত ইস্যুতে আলোচনা চলছে। বৃহস্পতিবার সকালেও আলোচনা হয়েছে বলে সেনা সূত্রে খবর। সেখানে আর কোনও সংঘর্ষ চায় না বলে চিনের তরফেও জানানো হয়েছে। ক্রমেই সামরিক শক্তি বাড়াচ্ছে চিন। কিন্তু স্যাটেলাইট চিত্র বলছে অন্য কথা।
গালওয়ানে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ক্রমেই সামরিক শক্তি বাড়াচ্ছে চিন। নির্মাণকাজের জন্য কাঁচামাল মজুত করা হচ্ছে, সেই ছবিও দেখা গিয়েছে। পাশাপাশি প্যাংগং সো-তে চিনা সেনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা গিয়েছে। এদিকে যেকোনও মূল্যে প্যাংগং সো নিজেদের কাছে রাখতে মরিয়া ভারতও সেখানে সেনা পাঠিয়েছে। এর জবাবেই ভারতের এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।

Post a Comment