মা হতে চলেছেন টেলি অভিনেত্রী অঙ্কিতা
টেলি অভিনেত্রী অঙ্কিতা পাল মজুমদার মা হতে চলেছেন। আর নিজেই সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন। আর সেই ছবিগুলি থেকে আরও একটি জিনিস স্পষ্ট হল, অঙ্কিতার এই সময়টা কাটছে উকুলেলে বাজিয়ে। ছবিতে দেখা যাচ্ছে জগার্স ও নীল টিশার্ট পরা অঙ্কিতা মন দিয়ে উকুলেলে বাজাচ্ছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, আজ মনটা অল্প ভালো আছে।
গর্ভবতী থাকাকালীন মহিলাদের মুড সুইং হয়ে থাকে। আর তাই মন ভালো রাখতে উকুলেলে-তে মন দিয়েছেন অঙ্কিতা। অঙ্কিতা জানিয়েছেন, উকুলেলে নিয়েই আমার এখন সময় কাটছে। মন খারাপ করত বলে সৌমিত্র উকুলেলে কিনে দিয়ে বলেছিল এটাই উকুলেলে বাজানো শেখার সেরা সময় আর মন ভালো রাখো।
তাই এই সময়টা নতুন এই বাদ্যযন্ত্র শিখেই কাটাচ্ছেন অঙ্কিতা। টেলি অভিনেত্রী নিজেরই আঁকা দুটি ছবি পোস্ট করে এই সুখবর দিয়েছিলেন। লিখেছিলেন, “সৌমিত্র এবং আমি এটি ঘোষণা করতে পেরে খুব আনন্দিত যে, আগামী সেপ্টেম্বরেই আমাদের মধ্যে এক নতুন প্রাণের আগমন হতে চলেছে।”
Post a Comment