৩০ হাজার বৃক্ষ রোপণ করবে আমতা ২ নং পঞ্চায়েত সমিতি
আমফান ঝড়ে ক্ষতিগ্রস্থ আমতা ২ নং পঞ্চায়েত সমিতির ১৪টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ৩০ হাজার গাছ বসানোর সিদ্ধান্ত নিল আমতা ২ নং পঞ্চায়েত সমিতি। জানা গেছে গত বুধবারের ঝড়ে পঞ্চায়েত সমিতির বিভিন্ন এলাকায় কয়েক হাজার গাছ উপড়ে পড়ে গেছে।
আর সেই কারণে এই গাছ বসানোর সিদ্ধান্ত। গাছ বসানো সর্ম্পকে আমতা ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল জানান বৃহস্পতিবার অমরাগোড়ে বিভূতি ভূষণ ধর গ্রামীন হাসপাতালে গাছ বসানো হলেও শুক্রবার বিশ্ব পরিবেশ দিবসে কন্যাশ্রী মেয়েরা গাছ বসিয়ে একমাস ব্যাপি এই কর্মসূচীর সূচনা করবে।

Post a Comment