সুন্দরবনের বনি ক্যাম্প এ দেখা মিললো রয়েল বেঙ্গল টাইগারের
সুন্দরবনের বনি ক্যাম্প এ দেখা মিললো রয়েল বেঙ্গল টাইগারের। আমফান ঘূর্ণিঝড়ে সুন্দরবনের প্রায় ১০৫ কিলোমিটার নেটের ফেন্সিং নষ্ট হয়ে গিয়েছে, জোর কদমে চলছে সেই ফেন্সিং মেরামতির কাজ কয়েকদিন আগেই বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এসে পিরখালি জঙ্গলে ফেনসিং মেরামতির কাজে ব্যস্ত বনকর্মীদের উৎসাহ দিয়ে গিয়েছিলেন।
আর এদিন বিকেলে দক্ষিণরায় কে বনি ক্যাম্প এর মিষ্টি জলের পুকুরে জল খেতে আসতে দেখা গেল। যদিও এই সময় সুন্দরবনের পর্যটকদের আশা মানা আছে।
আর কিছুদিন পরেই সেই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। আমফান ঘূর্ণিঝড়ের পরে এই প্রথম বনকর্মীদের সামনে দেখা দিলো রয়েল বেঙ্গল টাইগার। খুশি বনকর্মীরা।

Post a Comment