চলতি বছরে বিশ্বে হজ পালন করতে না যাওয়া দেশের সংখ্যা বাড়ছে - The News Lion

চলতি বছরে বিশ্বে হজ পালন করতে না যাওয়া দেশের সংখ্যা বাড়ছে




করোনার কারণে এই বছর হজ পালিত হবে কিনা তা নিয়ে সৌদি সরকারের দোটানার  মধ্যেই হজ বাতিলকারী দেশের সংখ্যা বাড়ছেই।  এই পর্যন্ত বিশ্বের  বিভিন্ন দেশের শতকরা প্রায় ২০ ভাগ হজযাত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা এই বছর হজ পালন করতে যাবেন না।





এই  পর্যন্ত বিশ্বের  বেশ কয়েকটি মুসলিম ও অমুসলিম দেশ হজে লোক পাঠানো হবে না বলে জানিয়ে দিয়েছে। সিঙ্গাপুর সর্বপ্রথম হজ বাতিলের ঘোষণা দেয়া এবং এরপর ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভারত, মালয়েশিয়া, ব্রুনাই ও দক্ষিণ আফ্রিকা এই দলে যোগ দিয়েছে। এই সাত দেশের মধ্যে রয়েছে সর্বোচ্চ মুসলিম জনসংখ্যা অধ্যুষিত ইন্দোনেশিয়া।





হজের আনুষ্ঠানিকতা পালনের জন্য এই সাত দেশের মোট কোটা চার লাখ ২০ হাজার অর্থাৎ মোট হজ পালনকারী মুসলিম নাগরিকদের শতকরা ২০ ভাগ রয়েছেন বিশ্বের  এই সাত দেশে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.