এবছর পুরীর রথযাত্রা স্থগিত করেদিল সুপ্রীম কোর্ট
এবছর করোনার জেরে পুরীর মন্দির পরিচালন সমিতি বৈঠকে স্থির করে কোনও ভক্ত সমাগম ছাড়া কেবল পুরীর শ্রীজগন্নাথ মন্দিরের সেবায়েতদের নিয়ে রথযাত্রাটা হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ওড়িশা সরকারের হাতেই ছেড়েছিল মন্দির কমিটি।
এদিকে পুরীর রথযাত্রা হবে কিনা সে বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে-র নেতৃত্বে ৩ বিচারপতির বেঞ্চ এদিন রথযাত্রায় স্থগিতাদেশ জারি করে। ওড়িশা বিকাশ পরিষদ নামে একটি এনজিও সুপ্রিম কোর্টের কাছে জানায়, রথযাত্রা হলে যদি ভক্তের ভিড় কোনও কারণে হয়ে যায় তাহলে সেখানে সামাজিক দূরত্ব থাকবেনা। তাই অবিলম্বে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে রথযাত্রা এবারের মত স্থগিত হওয়া উচিত।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এদিন জানান, এই পরিস্থিতিতে রথযাত্রায় অনুমতি দেওয়া যায় না। এই অনুমতি দিলে স্বয়ং প্রভু জগন্নাথ কাউকে ক্ষমা করবেননা। আগামী ২৩ জুন রথযাত্রা। তবে সুপ্রিম কোর্ট এদিন স্থগিতাদেশ জারির পর এবছর পুরীর রথযাত্রা হচ্ছেনা।
Post a Comment