আজ বিশ্ব সঙ্গীত দিবস - The News Lion

আজ বিশ্ব সঙ্গীত দিবস




শুরুটা না হয় গানে গানেই করা হোক! মানে ওই গান ভালোবেসে গান৷ গানের সুরেই না হয় প্রাণে আসুক কিছুটা  শান্তি৷ সঙ্গীতপ্রেমিদের কাছে গানের জন্য আলাদা কোনও দিন বা সময় নেই৷ বরং গান ২৪ ঘণ্টার। গান ৭ দিনের৷ তবে যেমন ভালোবাসার জন্য রয়েছে বিশেষ প্রেম দিবস, তেমনি গানের জন্যও রয়েছে বিশেষ দিবস। যাকে বিশ্ব সঙ্গীত দিবস বলা হয়। ২১ জুন বিশ্বব্যাপী আন্তর্জাতিক সঙ্গীত দিবস হিসেবে পালিত হয়ে থাকে।





সে অর্থে এদিন  সঙ্গীতপ্রেমীদের জন্য এক নির্দিষ্ট দিন। এই দিনটি আন্তর্জাতিকভাবে পালনের শুরুটা হয় ফ্রান্সে। ফ্রান্সের একটি ঐতিহ্যবাহী সঙ্গীত উৎসবের নাম ‘ফেট ডে লা মিউজিক’। এর অর্থ বিশ্বজুড়ে সঙ্গীতের দিন। বিশেষ এই মিউজিক ফেস্টিভ্যালকে ঘিরে ফ্রান্সে পালিত হয় সঙ্গীতবিষয়ক বৈচিত্র্যময় নানা আয়োজন। প্রথম থেকেই আলোচিত এই ফেস্টিভ্যালে অংশ নেওয়ার  জন্যে হাজির হতো বহু দেশের অসংখ্য সঙ্গীতজ্ঞ।





১৯৮২ সালে বিশেষ এই সঙ্গীত উৎসবের দিনটি ‘ওয়ার্ল্ড মিউজিক ডে’ হিসেবে সমৃদ্ধি লাভ করে। এর এক বছর আগে অর্থাৎ ১৯৮১ সালে ফ্রান্সের ততকালীন  সাংস্কৃতিক মন্ত্রী জ্যাক লাঙ এই উৎসবকে একটি আন্তর্জাতিক রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন। এরপর  ১৯৮৫ সালের ২১ জুন প্রথম গোটা ইউরোপ এবং পরে সারা বিশ্ব এই সংগীত দিবস পালন করে। এরপর থেকেন ২১ জুন  দিনটি বিশ্ব সংগীত দিবস হিসেবে পালন করা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.