রাজ্যে ফের একবার আক্রান্ত পুলিশকর্মী - The News Lion

রাজ্যে ফের একবার আক্রান্ত পুলিশকর্মী



সেতু নিউজঃ   রাজ্যে ফের একবার  আক্রান্ত হলো পুলিশকর্মী। ঘটনাস্থলে এবার উত্তর 24 পরগনা জেলার হাবড়া থানার কৈই পুকুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাবড়া পুরসভার ১৮  নম্বর ওয়ার্ডের বাসিন্দা অমিত রায় তিনি সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য করেন। এরপর হাবড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়। এরপরই তদন্তে নামে হাবড়া থানার এসআই রাখেহরি ঘোষ।




শুক্রবার রাতে যখন হাবরা কৈপুকুর এলাকায় অমিত রায়ের বাড়ি তদন্তে যান তিনি। অভিযোগ, তখন পরিবারের লোকেদের সঙ্গে ঝামেলার সৃষ্টি হয়। এরপর অমিতের বাবা অমর রায়  এসআই রাখেহরি ঘোষের উপর চড়াও হন। পেছন থেকে লোহার রড দিয়ে মাথায় বাড়ি মারেন অমিত রায়।




আক্রান্ত এসআইওকে বাঁচাতে গিয়ে জখম হয় আরো এক কনস্টেবল। এরপর হাবড়া হাসপাতালে চিকিৎসা করা হয় আক্রান্ত দুজনকে। শুক্রবার রাতেই হাবরা থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে গ্রেফতার করে অভিযুক্ত অমিত রায় ও অমর রায়কে। ধৃতদের শনিবার বারাসত আদালতে পাঠানো হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.