আজব এক পাখি যে আকাশেই উড়ে আকাশেই ঘুমায়!
রেড-ব্রেস্টেড বার্ড নামক একটি পাখি। এরা তাদের লাল বুকটি অদ্ভুতভাবে ফুলিয়ে রাখে। আরো অদ্ভুত তাদের স্বভাব।
এরা দীর্ঘ পথ ওড়ার সময় আকাশে ভাসতে ভাসতে দিব্যি ঘুমিয়ে পড়ে। নিজেদের এই ‘অটোপাইলট মোড’-এ ছেড়ে দিয়ে তাদের উড়তে কোনো সমস্যাই হয় না।
বিজ্ঞানীরা জানান, রেড-ব্রেস্টেড টানা দুই মাস পর্যন্ত উড়তে পারে। প্রতিদিন গড়ে ৪১ মিনিট ঘুমিয়ে নেয় তারা। প্রায় ১৪টি রেড-ব্রেস্টেড বার্ড পরীক্ষা করে তারা এসব তথ্য দেন।
তন্দ্রাচ্ছন্নতায় তারা ডুবে যায় খুব অল্প সময়ের জন্য, প্রতিবারে ১২ সেকেন্ড করে। সাধারণত মস্তিষ্কের অর্ধেকটা তারা এ কাজে ব্যয় করে।
অনেক সময় অবশ্য মস্তিষ্কের উভয় অংশ ব্যবহার করে তারা।জার্মানির ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ফর অর্নিথোলজিস্ট নিলস র্যাটেনবর্গ জানান, অনেকের মতে তাদের ঘুম অর্ধেক মস্তিষ্কের ব্যবহারে ঘটে।
নয়তো তারা আকাশ থেকে সোজা মাটিতে পড়বে।
Post a Comment