নাতনিকে বিয়ে করা ৬০ বছর বয়সী সেই দাদুকে যেতে হলো কারাগারে! - The News Lion

নাতনিকে বিয়ে করা ৬০ বছর বয়সী সেই দাদুকে যেতে হলো কারাগারে!




ঢাকা প্রতিনিধিঃ        বাংলাদেশের কুমিল্লায় ৮ম শ্রেণির ছাত্রীকে প্রতারণার মাধ্যমে বিয়ে করা ৬০ বছরের শামছুল হক শামুকে নারী নির্যাতন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। শুক্রবার দুপুরের দিকে তাকে জেলার আদালতে সোপর্দ করার পর সেই শামুর ঠাঁই হয়েছে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে। এছাড়া ডাক্তারি পরীক্ষার জন্য শামুর কথিত স্ত্রী ওই স্কুলছাত্রীকে পাঠানো হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে।




অপরদিকে বিবাহ রেজিস্ট্রি বই ও সিল ব্যবহার করে প্রতারণার মাধ্যমে বিয়ে সম্পন্ন করার অভিযোগে কাজিকে গ্রেফতার করা হয়েছে।

লালমাই থানার ওসি মো. আইয়ুব সংবাদসংস্থাকে জানান, রিকশাচালক শামসুল হক শামু ৮ম শ্রেণির ছাত্রী মরিয়ম আক্তারকে বিয়ে করার পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরই মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে থানায় এসে লিখিত অভিযোগ করেন ওই ছাত্রীর মা তাছলিমা আক্তার। মামলায় তিনি শামুর বিরুদ্ধে তার মেয়েকে ফুসলিয়ে অপহরণ করার অভিযোগ করেন। তাই কথিত নবদম্পতিতে থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে রাতেই শামুর বিরুদ্ধে ওই ছাত্রীকে অপহরণ করার অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করে গ্রেফতার করা হয়। আজ শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে কিনা এবং তার বয়স নির্ধারণে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




এর আগে গত ১০ মে জেলার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের পেরুল গ্রামের শামছুল হক শামু একই গ্রামের পশ্চিম পাড়ার ইমাম হোসেনের মেয়ে মরিয়ম আক্তারকে ৫ লাখ টাকা দেনমোহর ও ১ লাখ টাকা উসুল দিয়ে বিয়ে করেন। মরিয়ম আক্তার স্থানীয় পেরুল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়া-আসার সময় সে শামুর রিকশায় যাতায়াত করতো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.