আজই বাচ্চাদের সন্ধের টিফিনে বানিয়ে দিন ম্যাগী রোল
উপকরণ :
ময়দা ১ কাপ
খাবার সোডা ১/২ চামচ
সাদা তেল ৪ চামচ
ডিম ২ টি
গাজর, বরবটি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি
নুন পরিমান মত
গোলমরিচ গুঁড়ো
টমেটো সস, চিলি সস
ম্যাগী ১ প্যাকেট
পদ্ধতী:
ময়দার সাথে খাবার সোডা, সাদা তেল অল্প নুন দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প করে গরম জল মিশিয়ে ময়দা টা ভাল করে মেখে ফেলতে হবে। ময়দা মাখা হয়ে গেলে ভিজে রুমালে জরিয়ে ৩০ মিনিট রেখে দিতে হবে। এবার কড়াই তে অল্প তেল দিয়ে কুচি কুচি করে কেটে রাখা গাজর, বরবটি ভাল করে ভেজে তুলে রাখতে হবে। অন্য একটা পাত্রে এক কাপ মত জল নিয়ে ম্যাগী টা বানিয়ে নিতে হবে। ম্যাগী টা খুব শুকনো ও হবে না আবার খুব জল ও থাকবে না।ম্যাগী টা করার সময়ে ওর মধ্যে গাজর, বরবটি ভাজা গুলো দিয়ে দিতে হবে।
চাটু তে অল্প তেল নিয়ে পরটা তৈরি করে রেখে দিতে হবে। এবার অন্য একটা পাত্রে একটা ডিম ভাল করে ফেটিয়ে নিতে হবে। পরিমান মত নুন ও দিয়ে দিতে হবে। এবার একটা চাটু তে অল্প তেল গরম করে নিতে হবে। ফেটানো ডিম টা চাটু দিয়ে অল্প ভাজা হলে ওপরে বানানো পরটা চাপিয়ে ভাল করে দু পিঠ ভেজে নামিয়ে নিয়ে ডিমের দিকটা টমেটো সস, চিলি সস মাখিয়ে নিয়ে তৈরি করে রাখা ম্যাগী লম্বা লম্বী রেখে কুচনো পেঁয়াজ, লঙকা, গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে রোল করে মুরে নিয়ে সার্ভ করতে হবে।
Post a Comment