লাউপাতায় ইলিশ পার্সেল - The News Lion

লাউপাতায় ইলিশ পার্সেল



উপকরণ:

ইলিশ ৬ পিস

লাউপাতা ৬ টি

হলুদ সরষে বাটা ১ টেবিল চামচ

পেঁয়াজ কুচি ১ কাপ

কাঁচা মরিচ লম্বা ফালি ২/৩ টি

গুড়ো হলুদ ৩/৪ চা চামচ

গুড়ো মরিচ ১/২ চা চামচের কম

ধনে ১/২ চা চামচ

জিরা ১/২ চা চামচের কম

লবণ স্বাদ মতো

সরিষার তেল ১/২ কাপ




প্রণালী:

মাছ ধুয়ে লবণ মেখে আধ ঘন্টা রাখতে হবে। এরপর পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ, গুড়ামরিচ, ধনে, জিরা, সরিষা বাটা, এবং তেল দিয়ে ভালো করে চটকে মাখতে হবে। এবার রাখা মশলা দিয়ে মাছগুলো মাখতে হবে। এরপর একটি লাউপাতার মাঝ বরাবর কিছু পেঁয়াজ মাখা মশলা রাখতে হবে। তার উপর মাছ রাখতে হবে।



পাতা চারদিক থেকে মাছসহ মুড়ে সুতো দিয়ে বেধে ফেলতে হবে। একইভাবে অন্য পার্সেলগুলো তৈরী করুন। একটি টিফিন বাটির দেয়ালে অল্প তেল মাখিয়ে বাটিতে সব মাছের পার্সেলগুলি রাখুন। এবার ঢাকনা দিয়ে টিফিন বাটি আটকে দিন। প্রেসারকুকারে অল্প জল দিন যেন বাটি ডুবে না যায়। বাটি প্রেসারকুকারে বসিয়ে ৫-৬ টি সিটি দিন। এরপর গ্যাস থেকে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করন ঐতিহ্যবাহী মাছের পার্সেল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.