যেভাবে করোনামুক্ত হচ্ছে চীনারা - The News Lion

যেভাবে করোনামুক্ত হচ্ছে চীনারা




আন্তর্জাতিক ডেস্ক:      প্রাণঘাতী করোনাভাইরাসের বিষাক্ত ছোবলে বিশ্বব্যাপী প্রতি মুহূর্তে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এরই মধ্যে বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৬ লাখেরও বেশি মানুষ। এতে মৃত্যু হয়েছে তিন লক্ষাধিক।



ভারতীয় এক নাগরিক, যিনি করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহানে বসবাস করেন। তার ফেসবুক স্ট্যাটাসের বরাতে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে এই ঘরোয়া কৌশল। এই কৌশলে মাত্র চার দিনেই বিনাশ হচ্ছে করোনা। ইতোমধ্যে সেই স্ট্যাটাসটি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে।




এতে বলা হয়, চীনের প্রতিটি বাড়িতেই করোনা আক্রান্ত রোগী আছে। কিন্তু সেখানকার বাসিন্দারা এই ভাইরাসের জন্য আর কোনো ওষুধ বা ভ্যাকসিন নিচ্ছেন না। তারা এর চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়াও বন্ধ করে দিয়েছেন। এর পরিবর্তে তারা গরম পানির ভাপ দিয়ে এই ভাইরাসকে বিনাশ করছেন।




এতে আরও বলা হয়, এজন্য তারা মাত্র তিনটি কাজ করছেন।

সেগুলো-
১. তারা দিনে চার বার কেটলি থেকে গরম পানি ভাপ নিচ্ছেন।
২. দিনে চার বার গরম পানি দিয়ে গড়গড়া করছেন।
৩. আর দিনে চার বার গরম চা পান করছেন।

এভাবে টানা চার দিন এই তিনটি কাজ করেই ভাইরাসটিকে দমন করছেন তারা। এভাবেই পাঁচ দিনে হচ্ছেন করোনা নেগেটিভ বলে ওই স্ট্যাটাসে দাবি করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.