করোনার বিরুদ্ধে লড়াই করা চিকিৎসকদের কুর্নিশ জানাতে গিয়ে ভেঙ্গে পড়ল বিমান
করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে কানাডিয়ানদের প্রচেষ্টার প্রতি শ্রদ্ধা জানাতে এমাসে কানাডা সরকার চালু করেছিল “অপারেশন ইন্সপিরেশন”। আর এই করোনার বিরুদ্ধে লড়াই করা চিকিৎসকদের শ্রদ্ধা জানাতে গিয়েই বিপত্তি। ভেঙে পড়ল কানাডার স্নোবার্ডের একটি বিমান। স্থানীয় সময় অনুযায়ী রবিবার এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে কমলাপস বিমানবন্দর থেকে অপর একটি বিমানের সঙ্গে উড়ান নেওয়ার পরপরই বিমানটি একটি বাড়ির সামনের উঠোনে ভেঙে পড়ে। ব্রিটিসগ কলম্বিয়ায় এই দুর্ঘটনা ঘটে।
স্বাস্থ্যমন্ত্রী অ্যাড্রিয়ান ডিক্স টুইট করে জানিয়েছেন, এঘটনায় একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। রয়্যাল কানাডিয়ান এয়ার ফোর্স-এর কথাও টুইট করে জানানো হয়েছে। দুর্ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দুর্ঘটনার আগে পাইলট বিমান থেকে প্যারাশুটের মাধ্যমে নিজেকে বের করে আনেন।
পাইলট একটি বাড়ির ছাদে অবতরণ করলেন এবং তার পিছনে এবং ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। দুর্ঘটনার বেশ কিছু ফটো ইতিমধ্যেই সামনে এসেছে। সেখানে দেখা গেছে, বিমানটির ধ্বংসাবশেষ বাড়ির সামনে পড়ে রয়েছে। বিমানটির বেশিরভাগ অংশে আগুন লেগে গেছে।
Post a Comment