কবে আসবে করোনার প্রতিষেধক টিকা? জানাচ্ছে এই ওষুধ সংস্থামার্কিন ওষুধ সংস্থা Pfizer
এই বছরের অক্টোবরের শেষে করোনার প্রতিষেধক টিকা এসে যাবে বলে দাবি করছে মার্কিন ওষুধ সংস্থা Pfizer। এই ওষুধ সংস্থাটি জার্মান সংস্থা BioNTech এর সঙ্গে ইউরোপ এবং আমেরিকায় সম্ভাব্য প্রতিষেধক টিকা নিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল চালাচ্ছে। ফাইজারের সিইও অ্যালবার্ট বু্রলা জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে এবং ভাগ্য সহায় হলে তাদের কাছে প্রচুর প্রমাণ মিলবে যার নিরাপত্তার এবং কার্যক্রম ক্ষমতার দ্বারা এটা মোকাবিলা করবেন।
আশা করছেন মোটামুটি অক্টোবরের শেষাশেষি ওই প্রতিষেধক পেয়ে যাবেন। সূত্রের খবর অনুযায়ী যুক্তরাজ্যের ওষুধ সংস্থা Astra Zeneva এর প্রধান পাস্কাল সোরিয়ট যিনি জানিয়েছেন, এক অথবা একাধিক করোনা ভাইরাসের ভ্যাকসিন এই বছরের শেষে বাজারে এসে যাওয়ার শুরু করবে। এই ওষুধ সংস্থাটি যৌথভাবে কাজ করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যাতে ওই ভ্যাকসিন তৈরি করে তা ব্রিটেনে বন্টন করতে পারে।
সোরিয়ট জানিয়েছেন, বেশিরভাগ মানুষই আশা করছেন তারা এই ভ্যাকসিন পেয়ে যাবেন আর সেটা পেয়ে যাবেন এই বছরের শেষের দিকে। তিনি মনে করিয়ে দিয়েছেন, এই মুহূর্তে তারা এই বিষয়ে সময়ের সঙ্গে লড়ছেন। ওই প্রতিবেদন অবশ্য বিশেষজ্ঞদের মারফত সতর্ক করেছে, এই চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষেত্রে ভয়ের বিষয় হল করোনা অতি মহামারী আটকাতে ১৫ মিলিয়ন ভ্যাকসিন ডোজ দরকার হবে। সোরিয়টের বক্তব্য, ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে অন্যতম উদ্বেগের কারণ হল সংক্রমণের হার কমে যাওয়া যার ফলে স্বাভাবিক অবস্থায় কোভিড-১৯ এর ক্লিনিক্যাল ট্রায়াল ঠিকমতো চালিয়ে যাওয়া।
Post a Comment