বসিরহাটে বাবার হাতে ছেলে খুন, ধৃত খুনি বাবা - The News Lion

বসিরহাটে বাবার হাতে ছেলে খুন, ধৃত খুনি বাবা



  বাবার হাতে ছেলে খুন, ধৃত খুনি বাবা।  বসিরহাট মহকুমার হাড়োয়া থানার কুলটি গ্রাম পঞ্চায়েতের কামারগাতী গ্রামের ঘটনা। জানা যাচ্ছে,  গতকাল সন্ধ্যা সাতটা নাগাদ বাবা সুমন মন্ডল, বয়স বছর ৫৫। বাড়িতে মদ্যপ অবস্থায় অশ্লীল ভাষায় গালিগালাজ কুরুচিকর মন্তব্য করছিল।




 সেই সময় ছেলে গোপাল মন্ডল  প্রতিবাদ করলে তাকে বাড়িতে থাকা ধারালো কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে বলে অভিযোগ।  ঘটনাস্থলে বছর সাতাশের  গোপালের মৃত্যু হয়।এরপর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে খুনি বাবাকে ধরে ফেলে বেধড়ক মারধর করে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে হাড়োয়া থানার পুলিশ গিয়ে বাবা সুমন মন্ডলকে গ্রেফতার করে। এই ঘটনার জেরে গ্রামে উত্তেজনা তৈরি হয়েছে।




 জানা গেছে ওই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে মদ খাওয়া নিয়ে বাবা ছেলের মধ্যে প্রায় গন্ডগোল বেঁধে থাকতো। তার জেরে খুন না অন্য কোনো কারণ আছে পুরোটাই তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। ধৃত সুমনকে আজ শনিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.