ভেন্টিলেটরে আগুন লেগে মৃত্যু হল ৫ করোনায় আক্রান্ত রোগী
এমনিতেই করোনার দাপটে বিশ্বজুড়ে মৃত্যুমিছিল চলছেই, এরই মধ্যে রাশিয়ায় একটি হাসপাতালে ভেন্টিলেটরে আগুন লেগে মৃত্যু হল ৫ করোনায় আক্রান্ত রোগীর। রাশিয়ার সেন্ট পিটাসবার্গ শহরের একটি হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, ভেন্টিলেটরগুলোর ওপর অতিরিক্ত চাপ পড়াতেই এই বিপত্তি বাঁধে। সেন্ট পিটার্সবার্গের এমার্জেন্সি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার পরই হাসপাতাল থেকে ১৫০ জন করোনা রোগীকে উদ্ধার করা হয়েছে।
তবে ঘটনায় কতজন আহত হয়েছে, সে সম্পর্কে কোনও খবর পাওয়া যায়নি। আগুন লাগার খবর পেয়েই হাসপাতালে পৌঁছায় ফায়ার ফাইটিং টিম। তাঁরা কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, হাসপাতাল বিল্ডিং-এর ছ’তলায় আগুন লাগে। উল্লেখ্য, গত সপ্তাহেই আগুন লাগে রাশিয়ার মস্কোর একটি হাসপাতালে। শর্ট সার্কিট থেকে লাগা ওই আগুনে মৃত্যু হয় একজন বৃদ্ধার। আর এবার একই ধরনের মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন দুই করোনা রোগী।
এখন পর্যন্ত রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ২১ হাজার ৩৪৪ জন। মৃত্যু হয়েছে ২০০০-এরও বেশি মানুষ। অন্যদিকে লকডাউন শিথিল করার রাস্তায় হাঁটতে চলেছে রুশ সরকার। কৃষিকাজ ও কারখানার কাজ শুরু করা হচ্ছে, যাতে দেশের বন্ধ অর্থনীতি আবার সচল হয়।
Post a Comment