করোনা সংক্রমণের ভয়ে আত্মহত্যা কেন্দ্রীয়বাহিনীর একজন জওয়ানের - The News Lion

করোনা সংক্রমণের ভয়ে আত্মহত্যা কেন্দ্রীয়বাহিনীর একজন জওয়ানের







করোনার ভয়ে আত্মহত্যা করেছেন কাশ্মীরে কেন্দ্রীয়বাহিনীর একজন জওয়ান।  দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার মাত্তান অঞ্চলে এই ঘটনা ঘটেছে। কেন্দ্রীয়বাহিনীতে কর্মরত ওই ব্যাক্তি অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর পদে কাজ করতেন।  মঙ্গলবার তিনি নিজেকে গুলি করে শেষ করে দিয়েছেন। গুলির আওয়াজে অন্যান্য জওয়ানরা তাঁর কাছে পৌঁছতেই ওই ব্যাক্তিকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। 




ওই অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টরের মান ফতে সিং যিনি রাজস্থান জয়সলমীরের বাসিন্দা। উদ্ধার করা হয়েছে স্যুইসাইড নোট। সেখানে করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে তিনি আত্মহত্যা করেছেন।  উচ্চপদস্থ একজন আধিকারিক জানিয়েছেন, “স্যুইসাইড নোটটিতে অসংলগ্নতা পাওয়া গিয়েছে, তবে সেখানে করোনা সংক্রমণ হওয়ার আশঙ্কার উল্লেখ পাওয়া গিয়েছে”। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার মাত্তান অঞ্চলে সিআরপিএফের ৪৯ ব্যটেলিয়নে কর্মরত ছিলেন ফতে সিং।   





 জানা গিয়েছে, সারাদিনের কাজ সেরে ওই এএসআই তাঁর ইউনিটে ফিরে এসেছিলেন। আরও জানা গিয়েছে, ওই ইউনিটে কারোর কোনও অসুস্থতার অভিযোগ ছিল না। তবে এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।    এদিকে, করোনা আক্রান্ত হয়ে আরও এক সিআইএসএফ অফিসারের মৃত্যু হয়েছে কলকাতায়৷ তিনি গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে কর্মরত ছিলেন৷




যদিও এই বিষয়ে স্বাস্থ্য দফতর এখন কিছু জানায়নি৷ ভারতীয় জাদুঘরে পরে এবার গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে হানা দিল করোনা৷ সেখানে কর্মরত অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদমর্যাদার এক সিআইএসএফ অফিসারের করোনা উপসর্গ দেখা দিলে,হাসপাতালে ভর্তি করা হয়৷  সূত্রের খবর, কলকাতার একটি কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আক্রান্ত সিআইএসএফ অফিসার৷ তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে,সেই রিপোর্ট পজিটিভ আসে৷ তবে করোনায় মৃত্যু কিনা সে বিষয় সিআইএসএফের তরফে কিছু জানা যায়নি৷

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.