স্পেনে দুই মাস পর মৃত্যু নামল ১০০ এর নিচে
সেতু নিউজঃ করোনায় মৃত্যুর মিছিল অনেকটাই কমে এসেছে। টানা দুই মাস পর প্রথমবারের মতো মৃত্যুর সংখ্যা নেমেছে একশ’র নিচে। আজ রবিবার দেশটিতে মাত্র ৮৭ জন করোনায় মারা গেছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
করোনাভাইরাস মহামারী ইউরোপের যে দেশগুলোতে সবচাইতে মারাত্মক আকার নিয়েছিল তার অন্যতম হচ্ছে স্পেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে বলছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ৮৭ জন। যা আগের দিনের তুলনায় কম। শনিবার দেশটিতে প্রাণহানির এই সংখ্যা ছিল ১০২।
করোনায় আক্রান্ত হয়ে স্পেনে এ পর্যন্ত ২৭ হাজার ৬৫০ জনের মৃত্যু হয়েছে। আর সংক্রমিত হয়েছেন ২ লাখ ৩১ হাজার ৩৬০ জন।
চীনের উহান শহর থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডো মিটারসের তথ্যানুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭ লাখ ৪৪ হাজার ৬৪১ জন। আর এতে সংক্রমিত হয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩ লাখ ১৩ হাজার ৭২৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৮ লাখ ২৬ হাজার ৬২৪।
Post a Comment