করিনার উজ্বলত্বকের রহস্য ফাঁস - The News Lion

করিনার উজ্বলত্বকের রহস্য ফাঁস




সারা দেশ একের পর এক শহরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ছে করোনা। এই পরিস্থিতিতে বাঁচার একটাই রাস্তা হোম আইসোলেশন। করোনা থেকে নিজেকে আটকাতে আপাতত সামাজিক দূরত্ব বজায় রাখা, এবং একা থাকাই সবথেকে বেস্ট অপশন। সারা বিশ্বে লকডাউনের ব্যবস্থা নিয়েছে সরকার।  দীর্ঘদিনের লকডাউনে প্রত্যেকেই নিজেদের মতোন করে সময় কাটাচ্ছেন।




 সেলফ কোয়ারেন্টাইনে কেমন কাটছে সেলেবদের দিন তা প্রতিনিয়তই পোস্ট করছেন সেলেবরা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে বলি অভিনেত্রী করিনা কাপুরের হোম কোয়ারেন্টাইনের ছবি। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজের ত্বকের  রহস্য ফাঁস করলেন অভিনেত্রী। মুখে ফেসপ্যাক লাগিয়ে ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী।



কোয়ারেন্টাইনে বাইরের কাজ বন্ধ হওয়ায় ঘরে প্রত্যেকের কাছেই  অঢেল সময়। আর সেই সময়ের মাঝখানেই যে যা পারছেন তা-ই করছেন। আর সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিচ্ছেন। কিছুদিন আগেই জিমের ভিডিও পোস্ট করেছিলেন করি। এবার বিউটি টিপসে।  ভিডিওটিতে দেখা যাচ্ছে মুখে প্যাক লাগিয়ে বিভিন্ন ভঙ্গিতে ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী।  এর পাশাপাশি ক্যাপশনে লিখেছেন, 'গরমের প্রয়োজনীয় জিনিস। গরমে ত্বকের পোড়া ভাব কাটাতে বাড়ির তৈরি ফেসপ্যাক'। তবে কীসের ফেসপ্যাক তিনি লাগিয়েছেন তা স্পষ্ট জানাননি অভিনেত্রী। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.