ফের বিতর্কিত মন্তব্য দিলীপের
ফের বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের। দিলীপ ঘোষ বলেন, মুজফ্ফরপুরে মহিলা পরিযায়ী শ্রমিকের মৃত্যু ছোট ঘটনা। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক নয়, কিছু ঘটনা ঘটছে, এগুলিকে ব্যতিক্রম হিসেবেই ধরা উচিত। তবে ঘটনা দুঃখজনক বলেও মন্তব্য করেছেন তিনি।
উল্লেখ্য, সম্প্রতি সামনে আসে একটি মর্মান্তিক ভিডিও। যেখানে দেখা যায় স্টেশনে পড়ে থাকা মৃত মায়ের সঙ্গে খেলছে। মাকে ডাকার চেষ্টা করছে দেড় বছরের এক শিশু। ভিডিও দেখে চোখের জলে বাঁধ দিতে পারেননি অনেক নেটিজেনেরা।জানা যায়, ওই মহিলা এক পরিযায়ী শ্রমিক পরিবারের সদস্য।
সরকারের শ্রমিক স্পেশ্যাল ট্রেনে করে গুজরাত থেকে ফিরছিলেন তিনি। রবিবার ট্রেনে উঠ্যেছিলেন তিনি। কিন্তু আর বাড়ি ফেরা হল না তাঁর। ট্রেনের মধ্যেই গরম ও খিদে তেষ্টায় অসুস্থ হয়ে মৃত্যু হয় তাঁর। সারা দেশ যখন এই ঘটনার ভিডিও ঘিরে আলোড়িত। তখন রাজ্য বিজেপি সভাপতির এহেন মন্তব্যকে অনেক সাধারণ মানুষই ভালো চোখে নেবে না বলে মনে করছেন সচেতন মহল।
Post a Comment