তৃষা খুনে অভিযুক্তের ঝুলন্ত দেহ উদ্ধার
উদয়নারায়ণপুর থানার গড়ভবানীপুরে একাদশ শ্রেণীর পড়ুয়া তৃষা বাগকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছিল তারই প্রতিবেশী অজিত বাগের বিরুদ্ধে।ঘটনার পর থেকেই অজিত পলাতক ছিল। বুধবার সন্ধ্যায় আমতা-২ ব্লকের কাশমলিতে একটি গাছে অজিতের ঝুলন্ত দেহ পাওয়া গেল। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
প্রাথমিক অনুমান,এটি আত্মহত্যার ঘটনা। ঘটনার তদন্তে নেমেছে জয়পুর থানার পুলিশ। বুধবার সকালে নৃশংস খুনের ঘটনা ঘটে হাওড়ায়। একাধিক কোপে আলাদা ধর থেকে আলাদা হল ছাত্রীর মাথা। এমনই নির্মম ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পরে গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুর থানার গড়ভবানীপুর এলাকায়। সূত্রের খবর ছিল, দীর্ঘদিন ধরেই ১৭ বছরের ছাত্রী তৃষা বাগকে উত্যক্ত করত বছর ছত্রিশের এক যুবক। বাধ্য হয়ে পরিবারের লোকজনকে জানায় ওই ছাত্রী। জানা গিয়েছে ঘটনায় অভিযুক্ত অজিত বাগ তারই প্রতিবেশী।
স্থানীয় গড়ভবানীপুর আর.পি ইন্সটিটিউশনের ছাত্রী তৃষা বাগ বিষয়টি সম্পর্কে পরিবারের লোকজনকে জানালে কয়েকদিন আগেই সালিশি সভা ডাকা হয়। সেখানে অজিত তৃষাকে আর কোনও বিরক্ত না করার প্রতিশ্রুতি দেয়। তারপরই বুধবার সকালে তৃষা টিউশনে যাওয়ার পথে গড়ভবানীপুরের কাছে বাইকে করে এসে অজিত দা দিয়ে তৃষার গলায় কোপ মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছাত্রীর। ঘটনাটি জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গেই উদয়নারায়ণপুর থানার পুলিশকে খবর দেন স্থানীয় বিধায়ক সমীর পাঁজা। পুলিশ দেহটিকে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত অজিত বাগ।
Post a Comment