জিও গ্রাহকদের জন্যে একগুচ্ছ দারুণ প্যান

সেতু নিউজঃ লকডাউনে ঘরে থেকেই কাজ করতে হচ্ছে সমস্ত কর্মীদের। বিভিন্ন পেশার কর্মীরা ওয়ার্ক ফ্রম হোমের দিকে ঝুকেছে। যার ফলে হঠাত করে বেড়েছে নেটের চাহিদা। আর সেদিকে তাকিয়ে বাজার ধরতে নেমেছে সমস্ত মোবাইল পরিষেবা সংস্থাগুলি। নিত্যনতুন ডেটা প্ল্যান নিয়ে আসছে বাজারে। ভোডাফোন-এয়ারটেলকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে রয়েছে জিও।
সম্প্রতি জিও তরফে নিয়ে আসা হয়েছে এক নয়া প্ল্যান। ২৩৯৯ টাকাতে নয়া প্রিপেড প্ল্যান জিওর তরফে আনা হয়েছে তাঁদের গ্রাহকদের জন্য। এই প্ল্যানে থাকছে প্রতিদিন হাই স্পিডে ডেটা ব্যবহারের পাশপাশি এক বছরের ভ্যালিডিটিও। ফলে আলাদা করে কয়েক মাস অন্তর নতুন করে রিচার্জ করার দরকার পরবে না। একবার ২৩৯৯ টাকা দিয়ে রিচার্জ করে নিলেই সারা বছরের জন্যে নিশ্চিন্তি। এই প্ল্যানে থাকছে প্রতিদিন ২ জিবি করে ডেটা ব্যবহারের সুবিধা।
পাশপাশি থাকছে আনলিমিটেড কল এবং মেসেজ সহ একাধিক সুবিধা। এছাড়াও থাকছে অ্যাড অন প্ল্যানের সুবিধা। গ্রাহকদের জন্যই এই তিন অ্যাড অন প্ল্যান নিয়ে এসেছে এই মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা। এছাড়াও ১৫১, ২০১,২৫১ টাকার অ্যাড অন প্ল্যানও নিয়ে এসেছে জিও। ১৫১ টাকার প্ল্যানে ৩০ জিবি অতিরিক্ত ডেটা, ২০১ টাকার প্ল্যানে ৪০ জিবি অতিরিক্ত ডেটা এবং ২৫১ টাকা প্ল্যানে প্রায় ৫০ জিবি অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। দিনের ডেটা শেষ হয়ে যাওয়ার পরেও ডেটা ব্যবহার করতে চাইলে এই প্ল্যানগুলি যথেষ্ট কাজে লাগবে।
এই সকল অ্যাড অন প্ল্যানের আলাদা আলাদা ভ্যালিডিটিও রয়েছে। বিশ্বজুড়ে চলা করোনা মহামারীর মধ্যে গ্রাহকদের জন্য আগেই একাধিক সুবিধা নিয়ে এসেছিল জিও। এছাড়াও নিজেদের প্ল্যানের মেয়াদও বাড়িয়েছিল। যার জেরে স্বস্তি পেয়েছিল সাধারণ গ্রাহকেরা। এছাড়াও লক ডাউনের মধ্যে যাতে রোজগার কড়া যায় সেই কারণে তারা এনেছিল জিওপস লাইট ফিচার। যার সাহায্যে অন্য নম্বর রিচার্জ করে দিলে নির্দিষ্ট হারে পাওয়া যাবে কমিশন।
Post a Comment