ভুবন জুড়ে করোনা অন্ধকার
আশার আলো এখনও দেখতে পাচ্ছেন না কেউ। খবরের শিরোনামে এখনও শুধুই মৃত্যু। বিশ্ব জুড়ে ৪০ লক্ষ পেরল আক্রান্তের সংখ্যা। শনিবার প্রকাশ্যে এসেছে জন হপকিন্স ইউনিভার্সিটির সেই রিপোর্ট। এই ইনস্টিটিউট থেকেই বিশ্ব জুড়ে আক্রান্তের সংখ্যার নিখুঁত হিসেব দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত ২ লক্ষ ৭৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে এই ভাইরাসে।
সুস্থ হয়েছে ১৩ লক্ষ মানুষ। জন হপকিন্স ইউনিভার্সিটির শুক্রবারের তথ্য জানাচ্ছে, মার্কিন মুলুকে মৃত্যু হয়েছে কমপক্ষে ৭৭ হাজার ১৭৮ জনের। সে দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১২ লক্ষ ৮৩ হাজার ৮২৯ জন। মোট আক্রান্তের সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৭৪ হাজার মানুষ। উল্লেখ্য, মার্কিন মুলুকে মোট জনসংখ্যা ৩২ কোটির সামান্য বেশি।
চলতি সপ্তাহেই মার্কিন মুলুকে ২৪ ঘন্টায় প্রায় ১ হাজারে এসে ঠেকেছিল করোনায় মৃত্যু। আশার আলো দেখতে শুরু করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু কোথায় কী? ফের সেই সংখ্যা পৌঁছেছে প্রায় আড়াই হাজারে। রেহাই নেই আমেরিকার। আমেরিকার পরেই মৃত্যুর তালিকায় রয়েছে ইতালি, ব্রিটেনের মত বিশ্বের প্রথম সারির দেশগুলি। সারা বিশ্ব জুড়ে এই ভাইরাস প্রাণ কেড়েছে আড়াই লক্ষের বেশি মানুষের, আক্রান্ত হয়েছেন ৩৫ লক্ষের বেশি মানুষ।
Post a Comment