সকাল ৯ টায় পুরোদমে আছড়ে পড়তে প্রস্তুত আমফান - The News Lion

সকাল ৯ টায় পুরোদমে আছড়ে পড়তে প্রস্তুত আমফান




সেতু নিউজঃ         আমফানের দাপটে বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু। পুরোদমে আছড়ে পড়তে প্রস্তুত রয়েছে আমফান। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে প্রায় তিন লক্ষ লোককে সরিয়ে নেওয়া হয়েছে।  আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আমফান মারাত্মক শক্তি নিয়ে পূর্ব উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। বুধবার আছড়ে পড়ার কথা রয়েছে সুন্দরবনের নিকটবর্তী এলাকায়। আশঙ্কায় বাংলাদেশ ইতিমধ্যে বাসিন্দাদের সরিয়ে ফেলার কাজ শুরু করে দিয়েছে।




 জানানো হয়েছে বুধবার পূর্ব উপকূলে সকাল ৯ টা থেকে ১২ টার মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে আমফানের। এই মূহূর্তে ওড়িশার পারাদ্বীপ থেকে ২৫০ কিমি, দিঘা থেকে ৩৯০ কিমি ও খেপুপাড়া থেকে ৫৪০ কিমি দূরে রয়েছে ঘূর্ণিঝড়।ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলার দিঘা সহ একাধিক উপকূলবর্তী অঞ্চলে জেলা প্রশাসনের তরফ থেকে সর্তকতা জারি করা হয়েছে।





এছাড়াও সতর্কতা জারি করা হয়েছে ওডিশায়। প্রতি ঘন্টায় ১৪ কিমি বেগে আমফান এগোচ্ছে দুই রাজ্যের উপকূলবর্তী এলাকার দিকে।  নবান্নে থেকেই আমফানের পরিস্থিতি পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী৷ অন্যদিকে কলকাতা পুরসভায় রাতে থাকবেন ফিরহাদ হাকিম৷ যদিও ইতিমধ্যে কন্ট্রোলরুম পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও  উচ্চপদস্থ আধিকারিকরা।




সেখানে বসেই গোটা পরিস্থিতি পর্যালোচনা করছেন। আবহাওয়া বিশেষজ্ঞদের আশঙ্কা, তিন জেলায় ঝড়ের গতিবেগ সাধারণত ঘণ্টায় ১৬৫ থেকে ১৭৫ কিমি থাকবে। তবে সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮৫ কিলোমিটার পর্যন্তও হতে পারে দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.