আমফানে বাংলায় কী কী ক্ষতি হতে পারে বলে আসংখ্যা
সেতু নিউজঃ ওড়িশা ও পশ্চিমবঙ্গ প্রশাসন আমফানের সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে একাধিক পদক্ষেপ নিয়েছে। এরফলে হয়তো প্রাণ বাঁচবে তবে সম্পুর্ণ ক্ষয়ক্ষতি হয়তো রোধ করা যাবে না। পশ্চিমবঙ্গের ৬ জেলায় আমফানের মারাত্মক প্রভাব পড়ার আসংখ্যা করা হচ্ছে । এই ৬ জেলার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলী ও কলকাতা। সব ধরনের কাঁচা বাড়ির ব্যাপক ক্ষতি হতে পারে।
পুরনো বাড়িগুলিরও কিছু ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এমনকি যোগাযোগ ও বিদ্যুতের খুঁটিগুলি উপড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আমফানের জেরে বিভিন্ন স্থানে রেল লাইন ও রাস্তা সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা থাকছে বলে জানানো হয়েছে। পাশাপাশি ফসল ও বাগানেরও ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। খেজুর এবং নারকেল গাছ বেঁকে যাওয়ার আশঙ্কা থাকছে। বড় বড় গাছও উপড়ে যাওয়ার আশঙ্কা আছে।
কলকাতার উপর দিয়ে সর্বোচ্চ ১৩০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে৷ এর ফলে কলকাতাকেও লন্ডভন্ড করতে পারে ঘূর্ণিঝড়৷ শহরের বিপজ্জনক বাড়ি ও প্রচুর গাছ ভেঙ্গে পড়তে পারে বলে আশঙ্কা ৷ তাই বিপজ্জনক বাড়ি থেকে সরে যেতে বলা হয়েছে৷ এছাড়া বুধবার বাড়ির বাইরে বের হতে নিষেধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ ৭ জেলাকে লন্ডভন্ড করতে পারে ঘূর্ণিঝড়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে দুই ২৪ পরগনাও পূর্ব মেদিনীপুর।
Post a Comment