অ্যান্টি ভাইরাল মাস্ক, করোনা থাকলে ১০ মিনিটে বদলে যাবে রঙ - The News Lion

অ্যান্টি ভাইরাল মাস্ক, করোনা থাকলে ১০ মিনিটে বদলে যাবে রঙ




অদৃশ্য শত্রুর সঙ্গে লড়তে সবরকমের প্রস্তুতি চলছে। সোশ্যাল ডিসটেন্সিং, লকডাউনের মতো একাধিক বিষয় লাগু করেও কোনওভাবেই এই মারণ ভাইরাসকে আয়ত্তে আনা যাচ্ছে না ৷ এবার বিজ্ঞানীরা এক নয়া দিশায় ভাবনাচিন্তা শুরু করেছেন ৷

 কোথাও তৈরু হচ্ছে ভ্যাক্সিন, কোথাও তৈরি হচ্ছে টেস্ট কিট। এবার এক ভারতীয় গবেষক তৈরি করলেন করোনা পরীক্ষার এক বিশেষ পদ্ধতি।  মাত্র ১০ মিনিটেই বোঝা যাবে ভাইরাসের উপস্থিতি। এরকমই এক পদ্ধতি তৈরি করেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী।




 ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডের স্কুল অফ মেডিসিনের একদল গবেষক কাজ করছেন ওই পদ্ধতি নিয়ে। ওই পদ্ধতি ভাইরাসের উপস্থিতি কার্যত চোখে দেখা যাবে। প্লাজমোনিক গোল্ড ন্যানোপার্টিকল ব্যবহার করা হচ্ছে যাতে ভাইরাসের উপস্থিতিতে রঙ পরিবর্তন হয়ে যায়।  এর জন্য কোনও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে না।




ডায়গানোস্টিক রেডিওলজির অধ্যাপক দীপাঞ্জন পান বলেন, ‘প্রাথমিক রেজাল্ট থেকে মনে করা হচ্ছে ইনফেকশনের প্রথম দিনেই ভাইরাসের উপস্থিতি ধরে ফেলা সম্ভব। তবে এই ব্যাপারে আরও গবেষণার প্রয়োজন আছে।’       লালারসের নমুনা সংগ্রহ করার পর ১০ মিনিটের মধ্যে ফলাফল এসে যাবে।




এক বিশেষ প্রোটিনের ভিত্তিতে এই ফলাফল আসে। ওই প্রোটিনের উপস্থিত কেবলমাত্র করোনা ভাইরাস থাকলেই পাওয়া যায়। ভাইরাস উপস্থিত থাকলে ওই গোল্ড ন্যানোপার্টিলটি লিকুইড রিএজেন্টকে বেগুনি থেক নীলে পরিণত করে।  তিনি আরও বলেন, এক্ষেত্রে ফলাফল একেবারে সঠিক আসে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.