বাংলাদেশে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত ১৫৩২, মৃত্যু ২৮ - The News Lion

বাংলাদেশে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত ১৫৩২, মৃত্যু ২৮




ঢাকা প্রতিনিধি:       করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮০ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও এক হাজার ৫৩২ জন। এতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা হয়েছে ৩৩ হাজার ৭৩৭ জন।




রবিবার (২৪ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
বুলেটিনে বরাবরের মতোই করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।





চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন গোটা বিশ্ব কাঁপাচ্ছে। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন ৫৪ লাখ ১৭ হাজারেরও বেশি। মারা গেছেন তিন লাখ ৪৪ মানুষ। তবে সাড়ে ২২ লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।
বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত ৮ মার্চ। তারপর দিন গড়ানোর সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃত্যুর মিছিলও হচ্ছে লম্বা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.